শিরোনাম
◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি ◈ ৪৮ ঘণ্টার আলটিমেটাম: হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় ৪৪ কেজি গাঁজাসহ আটক ৪

তৌহিদুর রহমান , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: [২] র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যদের বিশেষ অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টুলপ্লাজার তল্লাশি চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ একটি পিক ভ্যান আটক করা হয়। রোববার রাতে অভিযানে উদ্ধারকৃত মাদকের সাথে ৪জনকে আটক করা হয়।

[৩] আটকৃতরা হলেন, মোঃ শাওন (৩৫) ২। মোঃ রাজু মিয়া (২০) ৩। মোঃ জনি খান(৩০) ৪। মোঃ আকরাম মিয়া (১৯)।

[৪ ] ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিওিতে মহাসড়কে অভিযান পরিচালনা করে পিকভ্যান তল্লাশি চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত পিকভ্যানটি জব্দ করা হয়।

[৫] আর তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ দুই হাজার পাওয়া যায়। ধৃত আসামির বিরুদ্ধে জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়