শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোয়ারেন্টাইন নির্দেশনা না মানায় মানিকগঞ্জে সৌদি প্রবাসীর ১০ হাজার টাকা জরিমানা

আবুল বাশার নূরু: [২] মানিকগঞ্জে কোয়ারেন্টাইন নির্দেশনা অমান্য করে কোয়ারেন্টাইন ছেড়ে বাইরে যাওয়ায় রোববার বিকেলে তাকে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম। তিনি বলেন, কোয়ারেন্টাইন নির্দেশনা অমান্য করে বাইরে যাওয়ায় ওই সৌদি প্রবাসীকে জরিমানা করা হয়।

[৩] মানিকগঞ্জে বেড়েই চলছে বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখার সংখ্যা। গত পাঁচদিনে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় বিদেশফেরত ২২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশফেরত হওয়ার কারণে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

[৪] মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, শনিবার নতুন করে ৫২ জনকে পর্যবেক্ষণের জন্য চিহ্নিত করা হয়। শুক্রবার ৬০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ১০৯ জন বিদেশফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

[৫] স্থানীয় সূত্র জানায়, অনেক বিদেশফেরত ব্যক্তি নিজ নিজ এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা তারা মানছেন না। স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের নজরদারিও নেই। এতে করে স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।

[৬] এ ব্যাপারে সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেছি। না হলে এটা ছড়িয়ে যেতে পারে। যারা কোয়ারেন্টাইন নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সূত্র জাগো নিউজ

  • সর্বশেষ