শিরোনাম
◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মধ্যরাতে সাংবাদিকের বাড়িতে অভিযান হলে আপনার এখানেও হতে পারে, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

এস এম নূর মোহাম্মদ: [২] একজন সাংবাদিককে ধরতে মধ্যরাতে তার বাড়িতে ৪০ জনের বিশাল বাহিনী গেলো, মনে হয় বিশাল সন্ত্রাসী, এর কারণ কি? মধ্যরাতে একজন সাংবাদিকের বাড়িতে অভিযান হলে পরে আপনার বাড়িতেও হতে পারে। সাংবাদিক আরিফুলের ঘটনায় দায়ের করা রিটের শুনানিতে রোববার রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে হাইকোর্ট এসব কথা বলেন।

[৩] পরে আদালত সাংবাদিক আরিফুল ইসলামকে দেয়া সাজা ও দণ্ডের আদেশের অনুলিপি, অভিযান মোবাইল কোর্ট নাকি টাস্কফোর্স পরিচালনা করেছে, রাতে অভিযান পরিচালনার বিষয়ে আইন অনুসারে পদক্ষেপ নেয়া হয়েছে কিনা, অভিযান পরিচালনার কারণ এবং ঘটনা কার সম্মুখে কখন সংঘটিত হলো তা জানতে চেয়েছেন হাইকোর্ট। কুড়িগ্রামের জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্যকে সোমবার আদালতকে জানাতে বলা হয়েছে। এছাড়া সোমবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।

  • সর্বশেষ