শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফতুল্লায় উত্তেজনা ছড়ানো ম্যাচে ব্রাদার্সকে হারালো প্রাইম দোলেশ্বর

নিজস্ব প্রতিবেদক : [২] প্রাইম দোলেশ্বরের ২৩৮ রানের জবাবে ২৩০ রানেই থেমে যায় ব্রাদার্স ইউনিয়ন। ৮ রানের জয়ে ঢাকা প্রিমিয়ার লিগের আসর শুরু করলো প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব। রেজাউরের শেষ ওভারের বীরত্বে জুনায়েদ সিদ্দিকীর নায়ক হওয়া হয়নি। বরং দোলেশ্বরকে জিতিয়ে ফতুল্লার হিরো রেজাউর।

[৩] খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরুতে ব্যাটিং করে তাইবুর রহমানের সেঞ্চুরি (১১০) পান। পরে ইমরান ৩৪, মার্শাল আইয়ুব ২৬ এবং এনামুল হক জুনিয়র ২৩ রান করেন। ব্রাদার্সের হয়ে সাকলাইন সজিব ২টি, আলাউদ্দীন বাবু, রাহাতুল ফেরদৌস, মাইশুকুর রহমান ও আব্দুল কাইয়ুম একটি করে উইকেট নেন।

[৪] ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মিজানুর ও মাইশুকুর দ্রæত ফিরে গেলেও চেষ্টা করছিলো ব্রাদার্স। দলকে টানছিলেন জুনায়েদ সিদ্দিকী ও তুষার ইমরান। তুষার ৫১ রানে ফেরার পর রাহাতুল (৩১) একটু চেষ্টা করেন। শেষদিকে সবাই সাজঘরে ফিরলেও জুনায়েদ (৯৭) একাই চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু শেষ ওভারের চতুর্থ বলে শেষ ব্যাটসম্যান হিসেবে ফিরলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাদার্সকে।

[৫] ম্যাচসেরা রেজাউর দুর্দান্ত বোলিং করে ৩৬ রানে ৪টি উইকেট নেন। এছাড়া শরিফুল্লাহ দুটি, রাব্বী, শামীম ও সাইফ একটি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়