শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

লক্ষ্মীপুর প্রতিনিধি: [২] জেলার রামগতি বাজারের রায়হান ওয়ার্কশপে অভিযান চালিয়ে একটি অস্ত্র তৈরির কারখানা জব্দ করা হয়েছে। ওই কারখানা থেকে একটি একনলা বন্দুকের গুলিসহ বিপুল পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

নোয়াখালীর হাতিয়ার ভয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ওই কারখানা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- হাতিয়ার ভয়ারচরের বাসিন্দা বাবলু (৩২) ও আনোয়ার হোসেন (৫৬)।

এ সময় তাদের কাছ থেকে তিনটি এক নলা বন্দুক, দুটি এলজি, একটি বন্দুকের গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।

রবিবার (১৫ মার্চ) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত র‌্যাব-১১ এর স্পেশাল কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী পিপিএমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১১ এর স্পেশাল কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী পিপিএম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র কেনা-বেচার খবর পেয়ে র‌্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ ও সিপিসি-৩ লক্ষ্মীপুর প্রথমে হাতিয়ার ভয়ারচরে অভিযান চালায়।

এ সময় পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ বাবুল ও আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে লক্ষ্মীপুর জেলার রামগতি বাজারের রায়হান ওয়ার্কশপে অভিযান চালানো হয়। ওয়ার্কশপের একটি কক্ষ তারা অস্ত্র তৈরির কারখানা হিসেবে ব্যবহার করে। ওই কক্ষ থেকে একটি একনলা বন্দুকের গুলিসহ বিপুল পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রামগতি বাজারে রায়হানের ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরি করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ