শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০২:৩৫ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাসের কারণে নেপালের সঙ্গে বিমান যোগযোগ বন্ধ হতে পারে !

লাইজুল ইসলাম : [২] নেপাল ইতমধ্যে বাংলাদেশীদের জন্য অন এরাইভেল ভিসা বন্ধ করে দিয়েছে। করোনা থেকে রক্ষা পেতে নেপাল সারাবিশ্বে সব দেশগুলোর জন্যই এ ব্যবস্থা চালু করেছে। ইতমধ্যে এভারেস্টেও যাওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছে দেশটি।

[৩] নাম প্রকাশ না করার শর্তে বিমানের কর্মকর্তা বলেন, সরকারি ছুটির দিন থাকায় এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। কিংবা হয়তো নেপালের পক্ষ থেকে জানানো হয়নি। তবে নেপালের বিবিধ বিষয়ের ওপর লক্ষ করলেই বোঝা যায় দেশটি কি করতে যাচ্ছে।

[৪] এই কর্মকর্তা বলেন, এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুট আরো একটি কমবে। এতে আরো ক্ষতির সম্মুখিন হবে বিমান।

[৫] এদিকে নেপালে যেতে ইচ্ছুক ও বিমানের টিকেট নিশ্চিত করা যাত্রীরা পরেছে আরো বড় অনিশ্চয়তায়। টিকেটের টাকা ফেরত পাওয়া যাবে কি না তাও দুশ্চিন্তার বিষয়।

[৬] তবে বিমানের কর্মকর্তারা বলেছেন, নেপাল যদি ফ্লাইট চলচলের ওপর নিষেধাজ্ঞা জাড়ি করে তবে যাত্রীদের টিকেট রিফান্ড করার সুযোগ অবশ্যই দিবে। যেমনটা দেওয়া হয়েছে ওমরা টিকেটের ক্ষেত্রে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়