শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনে অবমুক্ত করা হবে ১০০ বন্যপ্রাণী

মাজহারুল ইসলাম : [২] বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে জন্ম নেয়া লবণ-পানি প্রজাতির প্রাপ্তবয়স্ক ৯০টি কুমির ও বিলুপ্তপ্রায় প্রজাতির ১০টি বাটাগুর বাচকা কচ্ছপ আগামী ২৫ মার্চ এই ম্যানগ্রোভ বনের নদ-নদীতে ছেড়ে দেয়া হবে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে সুন্দরবন বিভাগ। বাংলাদেশ প্রতিদিন

[৩] সুন্দরবন বাংলাদেশ অংশের আয়তন ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার। যা দেশের মোট সংরক্ষিত বনভূমির ৫১ ভাগ। ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর জাতিসংঘের ইউনেস্কো জীববৈচিত্রের আধার বিশ্বের বৃহত্তম এ ম্যানগ্রোভ বনের ৩টি অভয়ারণ্যের ১ লাখ ৩৯ হাজার ৭০০ হেক্টর এলাকাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে।

[৪] রয়েল বেঙ্গল টাইগারের আবাসভূমি সুন্দরবনে বর্তমানে মোট ১৮৪ প্রজাতির উদ্ভিদের পাশাপাশি ২ প্রজাতির হরিণ, কিং কোবরাসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। বঙ্গোপসাগর উপক‚লের লবণাক্ত জলাভূমির এ বনের ৪৫০টি নদ-নদী ও খালে রয়েছে বিলুপ্তপ্রায় প্রজাতির ইরাবতীসহ ৬ প্রজাতির ডলফিন, লবণ পানির কুমির ছাড়াও রয়েছে ২১০ প্রজাতির মাছ।

[৫] বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, উপলক্ষে বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান পালনের অংশ হিসেবে ১০০টি বন্যপ্রাণী ছেড়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখছে বন বিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়