শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাকায় বড় হওয়ার সঙ্গে সঙ্গে মনেও বড় হয়েছেন বিল গেটস

কামরুল হাসান মামুন: মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস মানুষের সেবায় নিজেকে আরও বেশি করে আত্মনিয়োগ করতে চান। সে জন্য তিনি তার নিজের ফাউন্ডেশনে আরও বেশি সময় দিতে চান বলে মাইক্রোসফটের চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। তিনি বুঝতে পেরেছেন নাকের উপরে ১ মিলিমিটার পানি আর ১ কিলোমিটার পানি একই কথা।

ঠিক তেমনি একটি থ্রেশোল্ড পরিমাণ টাকার পর মানুষের আর টাকার দরকার নেই, কারণ এর বেশি টাকা থাকা আর না থাকা একই কথা যেহেতু সেইটা আর ব্যবহার করা যায় না। আমার যদি বিলিয়ন বিলিয়ন ডলার টাকা কেবল ব্যাংকেই পড়ে থাকে আর তার কোনো ব্যবহার আমি করতে পারলাম না তখন সেই টাকা কি আদৌ আমার বলা যায়? এর পরিবর্তে সে এখন মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করতে চাইছেন। সত্যিই অসাধারণ তার চিন্তা। এমনি এমনি এতো বড় হয়নি। টাকায় বড় হওয়ার সঙ্গে সঙ্গে মনেও বড় হয়েছেন। তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়