শিরোনাম
◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা!  ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন তুরস্কের ◈ জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ◈ সংসদে উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি ইস্যুতে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি ◈ ঈদে নিরাপত্তায় পুলিশের পরামর্শ ◈ ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের কা‌ছে পাকিস্তানের পরাজ‌য়ে ক্ষে‌পে‌ছেন বা‌সিত আ‌লি, বল‌লেন গেম প্ল্যানকারীকে গুলি করা উচিত ◈ মির্জা আব্বাসসহ ৫ জন সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত ◈ সংসদে সাউন্ড সিস্টেমে বিপর্যয়, অধিবেশন ২০ মিনিট বিরতি ◈ সংসদ যেন কোনো ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়: ডাঃ শফিকুর

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা শঙ্কায় কোয়ারেন্টাইনে নিউজিল্যান্ডের ক্রিকেটার ফার্গুসন

স্পোর্টস ডেস্ক : [২] সিডনিতে গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিলো নিউজিল্যান্ড। তারপরেই তাকে রাখা হয়েছে আইসোলেশনে। এই পেসারের আইসোলেশনে থাকার কারণ করোনা ভাইরাস শঙ্কা। কাশির সাথে করোনার কিছু উপসর্গ দেখা দেয়ায় বাড়তি সতর্কতা অবলম্বনে আইসোলেশনে রাখা হয়েছে ফার্গুসনকে।

[৩] ২৮ বছর বয়সী এই পেসার কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন কিনা তা টেস্ট করা হয়েছে। তবে এখনো রিপোর্ট পাওয়া যায়নি। ফার্গুসন আসলেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে ২৪ ঘণ্টা পরে।

[৪] অস্ট্রেলিয়ার কেন রিচার্ডসনেরও এসব উপসর্গ দেখা দিয়েছিল এবং তাকেও আইসোলেশনে রাখা হয়েছি। তবে টেস্ট করার পরে দেখা যায় এই অজি পেসার করোনা ভাইরাসে আক্রান্ত হননি।

[৫] যদিও এরপরই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সিরিজ স্থগিত করা হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর সময়ও পিছিয়ে দেয়া হয়েছে। স্থগিত করা হয়েছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

[৬] এর আগে শ্রীলঙ্কা-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ চলার সময় অসুস্থ হয়ে পড়েন বেন স্টোকস, অবশ্য তিনি কোভিট ১৯ এ আক্রান্ত নন বলে জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়