শিরোনাম
◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ নানামুখী অপরাধের হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা! ◈ সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ হবে ভার্চুয়ালি ◈ রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা (ভিডিও)

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে গরম পানি ঢেলে ছিনতাই

খোকন আহমেদ হীরা, বরিশাল প্রতিনিধি: [২] ব্যবসায়ীকে মারধর করে মাথায় গরম পানি ঢেলে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে শুক্রবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলার গৌরনদী মডেল থানার ওসি মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

[৩] বরিশাল বিসিক’র প্রতিষ্ঠিত ব্যবসায়ী আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের আব্দুল মান্নান মোল্লার পুত্র আহত মনিরুজ্জামান মোল্লা জানান, গৌরনদীর কসবা এলাকায় বাদাম ও চকলেট কারখানা স্থাপন করে তিনি ব্যাবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসায়ী অংশিদার হিসেবে মনিরুজ্জামান কসবার চকলেট কারখানা পরিচালনার দায়িত্ব দেন ওই এলাকার অলিল সরদারের পুত্র রিগান সরদার ও নাসির হাওলাদারের পুত্র রিয়াদ হাওলাদারকে। তারা দু’জনে কয়েক মাস যাবত মনিরুজ্জামান মোল্লাকে কারখানার কোন হিসেব না দেয়ায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

[৪] এনিয়ে গত ১১ মার্চ রাতে টরকী বন্দরের মসজিদ মার্কেটের হাবুল গাজীর দোকান সংলগ্ন এলাকায় বসে রিগান সরদার ও রিয়াদসহ তাদের ভাড়াটিয়া লোকজনে অতর্কিতভাবে মনিরুজ্জামানের ওপর হামলা চালিয়ে মারধর করে। একপর্যায়ে তার (মনিরুজ্জামান) মাথায় গরম পানি ঢেলে শরীর ঝলসে দিয়ে সাথে থাকা তিন লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়