শিরোনাম
◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ ◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ১২:১৯ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের পতেঙ্গায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] চট্টগ্রামের কর্ণফুলী নদীর পতেঙ্গায় একটি বোট থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

[৩] শুক্রবার ভোরে কোস্টগার্ড সদস্যরা পতেঙ্গার ১৫ নম্বর ঘাটস্থ এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করে। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়েছে। তবে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

[৪] কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, কর্ণফুলী নদীর পতেঙ্গা ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকা থেকে দুই লাখ পিস ইয়াবা এবং ইয়াবা পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়েছে। এসময় পাচারকারীকে আটক করা যায়নি। তবে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত দুইজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ