শিরোনাম
◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার বিরূপ প্রভাব, ভীড় বেড়েছে রাজধানীর মদের বারে

ইসমাঈল হুসাইন ইমু : [২] কোভিড-১৯ প্রতিরোধে জনসমাগমস্থলে না যাওয়া, করমর্দন না করাসহ নানা বিষয়ে সতর্ক করা হচ্ছে মানুষকে। ইতিমধ্যে এর প্রভাবও পড়েছে রাজধানীতে। বেশিরভাগ লোকই করমর্দন এড়িয়ে চলছেন। তবে উঠতি বয়সী যুবকদের মধ্যে আরেকটি ধারণা দেখা দিয়েছে। তা হলো- এ্যালকোহলের কারণে করোনা ভাইরাস আক্রমন করতে পারে না। এমন প্রচারণায় রাজধানীর মদের বারগুলোতে গত কয়েকদিন ধরে ভীড় বেড়েছে। এসব ক্রেতাদের বেশিরভাগই যুবক। রাজধানীর বেশ কয়েকিট বার ঘুরে এ অবস্থা লক্ষ করা গেছে।

[৩] বিষয়টি স্বীকার করে একাধিক বারের কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে সাধারণ ক্রেতাদের চেয়ে বেশি ক্রেতা লক্ষ করা যাচ্ছে। এদের মধ্যে বেশিরভাগই যুবক। বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যম থেকে তারা জেনেছেন, করোনা এড়াতে এ্যালকোহলের ব্যবহারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া যারা পান করেন তাদের ক্ষেত্রে আরো বেশি উপকার। অবশ্য বিদেশি বিভিন্ন ব্রান্ডের মদে সাধারণত ৪২-৪৩% এ্যালকোহলের মাত্রা দেখানো হয়। আর দেশি কেরু কোম্পানীর মদে এর মাত্রা আরো বেশি রয়েছে। তাই দেশি মদের দিকেই ঝুঁকছে বেশিরবাগ নিয়মিত মদ পিপাসুরা।

[৪] অন্যদিকে এ্যালকোহল পান করলে নাকি করোনা বাসা বাঁধতে পারে না শরীরে। এমন ভুল ধারণার বশবর্তী হয়ে ইরানে প্রাণ গেলো ৪৪ জনের। মিথানলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। চীনের বাইরে যে তিনটি দেশে করোনাভাইরাস ভয়াবহ ধারণ করেছে ইরান সেগুলোর একটি। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা আটকাতে পারে অ্যালকোহল- এমন গুজবে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তাই মিথানল খেয়েছিলেন তারা। মাত্রাতিরিক্ত মিথানল পেটে পড়লে লিভারের ক্ষতি হয়। কোনও কোনও ক্ষেত্রে তো মৃত্যুও ঘটে, এক্ষেত্রেও তাই হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়