শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিনে দুনিয়ায় করোনার ধাক্কা, বলিউডে মুক্তি পিছালো অক্ষয়ের সূর্যবংশী, হলিউডে মুলান এবং জেমস বন্ডের নো টাইম টু ডাই

সালেহ্ বিপ্লব : [২] করোভাইরাস তুমুল ধাক্কা দিয়েছে গোটাবিশ্বকে। বড়ো প্রভাব পড়েছে বিশ্বঅর্থনীতিতে। বাদ পড়েনি ফিল্ম ইন্ডাস্ট্রিও। ইয়ন নিউজ, সিএনবিসি

[৩] হলিউডে বেশ কটি ছবির কাজ থেমে গেছে, আটকে গেছে মুক্তির প্রক্রিয়া। বলিউডেও একই অবস্থা। প্রযোজক করণ জোহর তার সূর্যবংশী ফিল্মটি রিলিজের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

[৪] পরিচালক রোহিত শেঠী। অভিনয় করেছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। ছবিটি এই ২৪ মার্চ রিলিজ হওয়ার কথা ছিলো। সোশ্যাল মিডিয়ায় করণ জোহর জানিয়েছেন, ছবির মুক্তির তারিখ পরে ঘোষণা করা হবে।

[৫] তিনি জানান, এক বছর হাড়ভাঙা পরিশ্রম করে আমরা আপনাদের জন্যে ফিল্মটি তৈরি করেছি। প্রথম ট্রেলারটি প্রকাশ হওয়ার পর যে প্রতিক্রিয়া দেখেছি, তাতেই বুঝে গেছি, দর্শকরা ছবিটি নেবেন।

[৬] করণ জোহর দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমরা এটা ভেবে খুবই আনন্দিত যে, আপনারা সপরিবারের ছবিটির জন্য অপেক্ষা করছেন। কিন্তু করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আমরা ছবিটির মুক্তির দিন পেছাতে বাধ্য হয়েছি।

[৭] হলিউডের ডিসনি কোম্পানী চীনের প্রেক্ষাপটে তৈরি করেছে মুলান নামের ছবিটি। ছবিটি মুক্তির দিন বাতিল করা হলেও নতুন তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

[৮] ওদিকে এই এপ্রিলে মুক্তির অপেক্ষায় ছিলো জেমস বন্ডের ২৫তম ছবি, নো টাইম টু ডাই’। এখন এই তারিখ বদলে নভেম্বরে নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়