শিরোনাম
◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ◈ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২ ◈ হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১১০০ ◈ গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য! ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন, সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি, কবে কোন দিন পূজা ◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ০৩:৫৬ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে জাল নোটসহ যুবক আটক

আব্দুল্লাহ আল আমিন, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ হাজার টাকার জাল নোটসহ জুয়েল মিয়া (২৬) নামে এক যুবক আটক।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা ডিবি কার্যালয়।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, দুপুরে পুলিশের একটি দল গফরগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে একটি গরুর হাট থেকে জাল নোট কারবারি চক্রের ওই সদস্যকে আটক করে।

এ সময় আটককৃতের কাছে ১ হাজার টাকার ৫০টি জাল নোট উদ্ধার করা হয়। জানা যায়, সে বিভিন্ন দোকান থেকে পণ্য কিনে এসব নোট ব্যবহার করা হতো।

এই চক্রটি দীর্ঘদিন যাবত প্রতারণার ফাঁত পেতে বিভিন্ন মানুষকে ধোকা দিয়ে প্রতারণা করে আসছিল। সম্পাদনা : আলআমিন ভূঁইয়া

  • সর্বশেষ