শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত ৪৭৫১, ১২৬ দেশ ও অঞ্চলে আক্রান্ত ১ লাখ ২৯ হাজার ৭৫৭, সুস্থ ৬৮ হাজার ৬৬৪ জন

আসিফুজ্জামান পৃথিল : [২] মার্কিন আইইনপ্রণেতা জানিয়েছেন, বিদেশি দেশগুলোর মতো করোনাভাইরাস শনাক্ত করার সামর্থ্য যুক্তরাষ্ট্রের নেই। তবে দেশটি এই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। সিএনএন, বিবিসি, ডেইলি মেইল

[৩] এই রোগের কারণে বাতিল হয়ে গেছে জার্মান চ্যান্সেলর এনগেলা মেরকেলের উত্তরসুরী নির্বাচন। ২৫ এপ্রিল এ সংক্রান্ত ভোটাভুটির হবার কথা ছিলো।

[৪] বৃহস্পতিবার সর্বশেষ দেশ হিসেবে করোনাভাইরামের অস্তিত্ব পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকায়। এক চীনা ব্যবসায়ীর শরীরে এই ভাইরাসের সন্ধান মেলে।

[৫] দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে স্প্যানিশ ফুটবল লিগ লা লিগা। এটি ইউরোপের ৩য় লিগ হিসেবে লা লিগা স্থগিত হলো।

[৬] ইতালিতে ফার্মেসী ছাড়া সব ধরনের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী গুইসেপ্পে কন্তে। দেশটিতে নতুন করে ২ হাজার মানুষ সংক্রমিত হলে তা বেড়ে ১২ হাজার ৪৬২ জনে পৌঁছেছে এবং মৃত্যু হয়েছে ৮২৭ জনের।

[৭] ইউরোপ এবং রাশিয়ার একটি যৌথ মিশনের মাধ্যমে ২০২২ সালে চাঁদে একটি রোভার নিয়ে যাবার কথা ছিলো। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এই অভিযান বাতিল ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়