শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০৭:৩৫ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে উইলস লিটল ফ্লাওয়ারের শিক্ষা সফরের বাসে ট্রাকের ধাক্কা, আহত ১৫, শিক্ষিকার হাত জোড়া লাগাতে অস্ত্রোপচার সম্পন্ন

মাজহারুল ইসলাম : [২] সৈয়দা ফাহিমা বেগমের (৪৮) বিচ্ছিন্ন হওয়া বাম হাতটি অস্ত্রপচারের মাধ্যমে মঙ্গলবার রাতে জোড়া লাগানো হয়েছে। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন বলেও জানিয়েছেন বার্ন ইনিস্টিটিউটের পরিচালক মো. আবুল কালাম। তিনি জানান, অস্ত্রোপচার কতোটা সফল হয়েছে তা বলা যাবে ৪ থেকে ৫ দিন পর।

[৩] এর আগে দুর্ঘটনায় গুরুতর আহত ফাহিমা বেগমকে হেলিকপ্টারে করে বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। অধ্যাপক আবুল কালামের নেতৃত্বে অর্থোপেডিক, প্লাস্টিক সার্জারি বিভাগের সার্জনসহ কয়েকটি বিভাগের চিকিৎসকের সমন্বয়ে অস্ত্রোপচার শুরু হয়।

[৪] গতকাল কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের কলেজ শাখার শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা সফরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সমাধি সৌধে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা লাগায়।

[৫] এতে বাসে থাকা শিক্ষিকা ফাহিমা বেগমসহ অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ