শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ১১ মার্চ, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে অভিনেতা লিটু আনামের বাড়িতে ৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] সোমবার দিবাগতরাতে নাট্য অভিনেতা লিটু আনামের ঠাকুরগাঁওয়ের আশ্রম পাড়ার বাড়িতে খাবারের সাথে চেতনাশক ওষুধ মিশিয়ে ও স্প্রে করলে অজ্ঞান হয়ে পড়ে ওই পরিবারের পাঁজন।

[৩] অচেতন চারজন হলেন- লিটু আনামের মা সালেহা চৌধুরী (৬৮), বড় ভাই শফিউল আনাম পারভেজ এর স্ত্রী ফাইরুল হাবিবা বিভা (৪৪), তাদের দুই সন্তান সুপ্রভ (৮) ও সুঋদ্ধ (৪)।

[৪] পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, সোমবার দুপুর ১২টার দিকে লিটু আনাম নাস্তা খেয়ে ঢাকার উদ্দ্যেশে রওনা দেয়ার সময় জানায় তার খুব ঘুম পাচ্ছে। সে বাড়ি থেকে যাওয়ার পর লিটু আনামের বড় ভাইয়ের স্ত্রী ফাইরুল হাবিবা বিভা সহ পরিবারের অন্যান্য সদস্যরাও নাস্তা খেলে তাদেরও প্রচন্ড ঘুম পায়। এসময় তারা তাদের নিজ নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। বিকালে কয়েক মিনিটের জন্য ঘুম ভাঙলেও পরক্ষণে আবারও তারা সকলেই ঘুমিয়ে পড়ে।

[৫] এরপর মঙ্গলবার সকালে ছেলে স্কুল যাবার জন্য তাকে ডেকে দিলে তিনি চোখ খুলে দেখেন ঘরের দরজা সব খোলা রয়েছে এবং অন্য দুটি ঘরের কাপড় ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এছাড়াও আলমারিতে রাখা প্রায় ৬০ ভরি স্বর্ণালংকারসহ নগদ প্রায় তিন লক্ষ টাকা চুরি হয়ে গেছে ।

[৬] বিষয়টি থানায় খবর দিলে এসআই আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। খাবারের সাথে চেতনাশক ওষুধ মিশিয়ে অথবা কক্ষে স্প্রে জাতীয় কিছু ছিটিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

[৭] ওসি তানভিরুল জানান, এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং অপরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম তদন্তে নেমেছে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ