শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ১২:৩৮ দুপুর
আপডেট : ১১ মার্চ, ২০২০, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ আতঙ্কে অলিম্পিকের মশাল প্রজ্জ্বলন অনুষ্ঠানে জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা

আক্তারুজ্জামান : [২] করোনা থাবায় কাঁপছে গোটা বিশ্ব। চীনের পর এখন বিশ্বের প্রতিটি দেশের কাছে করোনা মোকাবেলা করা কঠিন চ্যালেঞ্জ। এই ভাইরাসের প্রভাবে এলোমেলো হয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ফলে আগামী জুলাইয়ে জাপানের টোকিওতে অলিম্পিক আসর বসা নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে। আয়োজকরা অলিম্পিক আয়োজনে বদ্ধপরিকর হলেও করোনা থাবা পড়েছে অলিম্পিকের ঐতিহ্যবাহী অনুষ্ঠান মশাল প্রজ্জ্বলনে। প্রথমবারের মতো জনসাধারণের অংশগ্রহণ ছাড়াই হবে অলিম্পিকের মশাল প্রজ্জ্বলন। খবর : মাইখেল, জাপান টাইমস।

[৩] আয়োজক দেশ জাপান টোকিওতে অলিম্পিক আয়োজনের জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার প্রাচীন অলিম্পিকের কেন্দ্রস্থল গ্রিসের অলিম্পিয়ায় টোকিও অলিম্পিকের মশাল প্রজ্জ্বলন করার অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে যাতে একসঙ্গে বেশি মানুষের জমায়েত না হয়ে সেই দিকে নজর দেয়ার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারের সিদ্ধান্ত মোতাবেক বহু মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে গ্রিস সরকার।

[caption id="attachment_1096612" align="aligncenter" width="563"] টোকিও অলিম্পিকের মশালদণ্ড[/caption]

[৪] গ্রিসের বিভিন্ন স্থানে ঘোরার পর ২৬ মার্চ মশালটির জাপানযাত্রা শুরু হবে। সেখান থেকে ২৪ জুলাই অলিম্পিক শুরু হওয়ার আগ পর্যন্ত মশালটি ১২১ দিন ধরে জাপানের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় জায়গায় নিয়ে যাওয়া হবে। কিন্তু করোনা থাবার কথা মাথায় রেখে আয়োজক কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানে সাধারণ মানুষদের অংশগ্রহণ নিয়ন্ত্রণ আনা হতে চলেছে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়