শিরোনাম
◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে পৌর মেয়রের বাসায় লুট, হত্যাচেষ্টার অভিযোগ মেয়রের

এম এ হালিম,সাভার প্রতিনিধি :[২] সাভার পৌর সভার মেয়র আব্দুল গণির নিজ বাসা থেকে ২০-২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। তবে বিষয়টিকে নিছক চুরি কিংবা ডাকাতি নয় উল্লেখ করে তাকে হত্যাচেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ পৌর মেয়রের। তবে পুলিশের দাবী, প্রাথমিক তদন্তে পৌর মেয়রের বাসায় চুরির ঘটনা ঘটেছে । সোমবার গভীর রাতে সাভারের ব্যাংক কলোনী এলাকায় পৌর মেয়রের নিজ বাসায় এই ঘটনা ঘটে।

[৩] গভীর রাতে ভবনের চার তলা ও দ্বিতীয় তলার জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতিকারীরা। এসময় দ্বিতীয় তলার তালাবদ্ধ ওই কক্ষে তাকে না পেয়ে লুটপাট চালানো হয়। একই সময় চার তলার আরো একটি কক্ষে লুটপাট করে তারা। পরে বাসায় থাকা ২০-২৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লক্ষাধিক টাকা লুট করে বাইরে থেকে সব কক্ষের সিটকিনি আটকে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা।

[৪] তবে পৌর মেয়র অভিযোগ করে আরো বলেন, চুরি কিংবা ডাকাতির উদ্দেশ্য নয় রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাকে হত্যাচেষ্টা করা হয়েছে। এঘটনার সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতিকারীদের আটকের দাবী জানান তিনি।

[৫] সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, পৌর মেয়রের বাসভবন ঘেঁষে থাকা বহুতল অপর ভবন ব্যবহার করে জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করেছে অপরাধীরা। দ্বিতীয় ও চতুর্থ তলার কক্ষ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করা হয়েছে। তবে মেয়রকে হত্যাচেষ্টা করা হয়েছে কি না সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়