শিরোনাম
◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজে মাত্র ৫ হাজার টিকিট বিক্রি করেছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : [২] দু’দলের মধ্যেকার টি-টোয়েন্টি সিরিজে দর্শক সমাগম তেমন থাকছে না। কেননা অর্ধেকের বেশি টিকিটই বিক্রি করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসে ইতোমধ্যেই তিনজন রোগীকে সনাক্ত করেছে সংশ্লিষ্টরা। রাজধানীতে জনসমাগম এড়ানোর পদক্ষেপ নিচ্ছে সরকার। যার ফলে টিকিট বিক্রি কমিয়েছে বিসিবি।

[৩] লোকসমাগম যেন বেশি না হয় এজন্য বিসিবিও নিয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ। পাঁচ হাজারের বেশি টিকিট বিক্রি করছে না বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘করোনা ভাইরাস আতঙ্কের জন্য পাঁচ হাজারের বেশি টিকিট আমরা বিক্রি করছি না। যেন লোক সমাগম অনেক বেশি না হয়।’

[৪] শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রায় ২৫ হাজার দর্শকের ধারণ ক্ষমতাসম্পন্ন। কিন্তু করোনা আতঙ্কে এক একটি টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ পাঁচ হাজার দর্শক খেলা দেখতে পারবেন। আগামী ম্যাচেও এ সিদ্ধান্তেই থাকবে বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়