শিরোনাম
◈ বিএনপিতে চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান তারেক রহমানের, এমপিদের দিলেন কঠোর বার্তা ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ০২:৫৬ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় লোহাড় রড পড়ে ৩ জন গুরুত্বর আহত

আরএইচ রফিক, বগুড়া প্রতিনিধি : [২] রোববার দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের সীমাহীন দায়িত্বহীনতায় বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখা ভবনের সামনে টাকা তুলতে এসে শহরের আরমান রহমান (২৪), নয়ন (২২) এবং জীবন কুমার সরকার (২৭) নামের এই ব্যক্তিরা দুর্ঘটনার স্বীকার হয়।

[৩] প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে , সকাল থেকে শহরের শেরপুর সড়কস্থ বাংলাদেশ ব্যাংকের অভ্যান্তরে সৌন্দর্যবর্ধন ও ব্যাংকের অভ্যন্তরে রক্ষনা বেক্ষন এর কাজ চলছিল। গ্লোবাল ইন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে এ কাজে নিয়োজিত ছিল। বেলা সোয়া ১২টার দিকে ব্যাংকের দাপ্তরিক কাজ চলার সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের নির্মান কাজে ব্যবহৃত বড় মাপের একটি লোহাড় রড গ্রাহকদের উপর এসে পড়ে । এতে কমপক্ষে ৬ জন গ্রাহক আহত হয় ।

[৪] আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের বগুড়া মোহাম্মদ আলী ও বগুড়া শজিমকে হাসনপাতালে ভর্তি করা হয়। এদের মধ্য বগুড়া শজিমেক হাসপাতালে ভর্র্তি শহরের দক্ষিন নাটাইপাড়া এলাকার বিশু কুমার সরকারের ছেলে জীবন কুমারের অবস্থা আশংকাজনক বলে হাসপাতলের একটি সূত্রে জানা গেছে।

[৫] সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চিকিৎসাধিন জীবন কুমার জীবিত আছেন।

[৬] এদিকে ব্যাংক কর্তৃপক্ষ নজরদারির অভাব ও সংশ্লিষ্ট ঠিকাদারি কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে এলাকার সর্বত্ব মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ