শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০৫:৩৩ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানে ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলোচ্ছাসে ২০ জনের প্রাণহানি

সাইফুর রহমান : [২] এছাড়া আরও কয়েক ডজন মানুষ আহত হওয়ার পাশাপাশি অনেকেই গৃহবন্দি হয়ে আছেন বলে শনিবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। দেশটির আফগান সীমান্তবর্তী অঞ্চলে বৃহস্পতিবার থেকে শুরু হওযা বর্ষণ এখনও থামে নি। ইয়ন, ট্রিবিউন ডটকম
[৩] পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্থানীয় ত্রাণ কর্মকর্তা তৈমুর আলি জানান, প্রদেশটিতে বৃষ্টিজনিত কারণে ১৪ শিশু ও তিনজন নারী নিহত হয়েছেন।
[৩] হতাহতের সত্যতা নিশ্চিত করে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তানেও ৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া দেশটির উত্তরাঞ্চলীয় দরগাই শহরে বাড়ির ছাদ ধসে ৫ শিশু নিহত হয়েছে বলেও জানায় তারা।
[৪] বৃষ্টির ফলে আজাদ কাশ্মীরে অন্তত ৫১টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি তুষাপাতের ফলে বেশ কয়েকটি সড়ক বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
[৫] এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও কয়েক দিন বহাল থাকবে এবং গ্রামাঞ্চলগুলোতে ভ‚মিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া দপ্তর। এতে বিশেষত কাঁচা ঘরবাড়িগুলো ক্ষতিগ্রস্থ হবে বলে আশঙ্কা তাদের।
[৬] উল্লেখ্য, জানুয়ারিতে মুষলধারে বর্ষণ, বন্যা, শৈত্যপ্রবাহ এবং তুষারপাতে পাকিস্তান এবং আফগানিস্তানে ১৩০ জন নিহত হয়েছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়