শিরোনাম
◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট ◈ পোশাকের বৈশ্বিক বাজার বদলাচ্ছে, তাল মেলাতে পারছে না বাংলাদেশ ◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০২:৩৯ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমেরিকার বেশিরভাগ মানুষ ট্রাম্পের আচরণ পছন্দ করেন না, বলছে পিউ রিসার্চ জরিপ

রাশিদ রিয়াজ : [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাপ্তরিক আচরণকে দেশটির বেশিরভাগ জনগণ পছন্দ করেন না। ট্রাম্প বেশিরভাগ ইস্যু যেভাবে মোকাবেলা করেন তার সঙ্গেও মার্কিন নাগরিকরা একমত নন। পিউ রিসার্চ সেন্টারের জরিপ বলছে ৩০ ভাগ মানুষ ট্রাম্পের আচরণ সম্পর্কে মিশ্র অনুভূতি প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের সমস্যা মোকাবেলায় ট্রাম্পের ভূমিকায় অনাস্থা জানিয়েছেন শতকরা ৫৮ ভাগ মানুষ। আর শতকরা ৪২ ভাগ মানুষ বলেছেন, তারা ট্রাম্পের ভূমিকা সমর্থন করেন।

[৩] ৮০ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন ট্রাম্প আত্মকেন্দ্রিক। ট্রাম্পের টুইট, বক্তব্য ও তার আচরণ বিশ্লেষণ করেই তারা এ অভিমত দিয়েছেন। গুরুত্বপূর্ণ বেশিরভাগ ইস্যুর সঙ্গে মার্কিন নাগরিকরা ট্রাম্পের সঙ্গে একমত হন না।

[৪] গত ৪ থেকে ১৫ ফেব্রুয়ারি ৬ হাজার ৩৯৫ জন প্রাপ্তবয়স্ক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে এ জরিপ পরিচালনা করে পিউ রিসার্চ। রিপাবলিকানদের অনেকেই ট্রাম্পের সঙ্গে একমত না হলেও, তার আচরণ পছন্দ না করলেও তার কাজকে ঠিকই গুরুত্বর সঙ্গে সমর্থন দিয়ে থাকেন। রিপাবলিকানদের অন্তত ৬৪ শতাংশ শক্তভাবেই ট্রাম্পের কাজকে অনুমোদন দেন। আর ১০ শতাংশ ডেমোক্রেটরা ট্রাম্পের কাজে একমত হন মাত্র।

  • সর্বশেষ