শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার কেঁড়াগাছি সীমান্ত থেকে ১২পিস স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রতিনিধি : [২] ভারতে পাচারের সময় সাতক্ষীরার কেঁড়াগাছি সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার সকালে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্ত থেকে উক্ত স্বর্ণসহ তাকে আটক করা হয়।

[৩] আটক চোরাকারবারীর নাম মোহাম্মদ কামরুজ্জামান ওরফে বুদু (৩৫)। সে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তবর্তী গ্রামের আবুল হোসেনের ছেলে।

[৪] বিজিবি জানায়, কেঁড়াগাছি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপি কমাণ্ডার নায়েব সুবেদার আব্দুস সবুরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল চোরাকারবারী বুদুর সীমান্তবর্তী বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১০ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারী বুদুকে হাতে নাতে আটক করা হয়।

[৫] এদিকে, একই স্থান থেকে কাকডাঙ্গা বিওপির হাবিলদার শহীদ হোসেনের নেতৃত্বে বিজিবির অপর একটি টহলদল ২ পিস স্বর্ণের বার জব্দ করে। জব্দকৃত মোট ১২ পিস স্বর্ণের বারের ওজন ১ কেজি ৮৫০ গ্রাম। যা কালো কজটেপ দিয়ে এক সাথে দুই পিস করে জড়ানো ছিল। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষিয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ