শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]২০০ বছরের পুরোনো ৩২টি মুদ্রা উদ্ধার

ইত্তেফাক : [২] সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে রানি ভিক্টোরিয়ার ছবি মুদ্রিত ২০০ বছরের পুরোনো ৩২টি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।

[৩]বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুদ্রাগুলো উদ্ধার করে উল্লাপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম সংবাদ সম্মেলনে এ কথা জানান।

[৪]সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, বাড়ি নির্মাণের সময় চার জন নির্মাণ শ্রমিক এই ৩২টি মুদ্রা পায়। পরে বিষয়টি পুলিশ জানতে পেরে ঐ চার শ্রমিকের কাছ থেকে মুদ্রাগুলো উদ্ধার করে।

[৫]উদ্ধারকৃত তিনটি মুদ্রার গায়ের একপাশে ইস্ট ইন্ডিয়া কম্পানি ওয়ান রুপি, ২৯টি মুদ্রার গায়ে রানি ভিক্টোরিয়ার ছবিসংবলিত ও ভিক্টোরিয়া কুইন ও ভিক্টোরিয়া ইমপ্রেস লেখা আছে। মুদ্রাগুলোর প্রত্নতাত্ত্বিক মূল্য থাকার কারণে এগুলো প্রত্নতত্ত্ব বিভাগে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়