শিরোনাম
◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন তারেক রহমান, সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ উজানের পানিপ্রবাহ বন্ধ, অপরিকল্পিত সেতু ও খননে মৃতপ্রায় ভৈরব নদ; বাঁচাতে পদ্মার সঙ্গে পুনঃসংযোগের দাবি ◈ ইউপি নির্বাচনের প্রস্তুতি শুরু, ৩ হাজার ৯৮১ ইউনিয়নের তালিকা যাচাইয়ের নির্দেশ ইসির; তফসিল ১০ ডিসেম্বর ◈ যে ৫১ অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন মালয়েশিয়াগামী কর্মীরা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা ◈ নরসিংদীতে স্ত্রীসহ পরিবারের সদস্যদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পর্নসাইটে বিক্রির অভিযোগ! ◈ কোস্ট গার্ডের ৪ জাহাজের নাম পরিবর্তন, দায়িত্ব পালনকালে শহীদ ৪ সদস্যের নামে নতুন নামকরণ ◈ খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি মাখাল দুর্বৃত্তরা, লিফলেটে ভারত ও রবীন্দ্রবিদ্বেষী বার্তা ◈ টেকনাফের পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, তিনজনের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে ◈ মৃত্যুর আগে রহস্যময় ১৫ মিনিটের হিসাব নেই, কী ঘটেছিল তখন তাহসিফের সঙ্গে ◈ ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির বছরব্যাপী কর্মপরিকল্পনা ঘোষণা

ফজলুল হক, কালিয়াকৈর প্রতিনিধি ; মুজিববর্ষে বাংলাদেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি’ বছরব্যাপী কর্মপরিকল্পনা ঘোষণা করেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আশরাফ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকতারুজ্জামান, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীরসহ শিক্ষক-কর্মকর্তারা।
বিশ^বিদ্যালয়ের সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলার স্নাতক পর্যায়ের ১৬ কলেজের ২ হাজার ৪০০ জন শিক্ষক এবং ৮ হাজার শিক্ষার্থীকে ডিজিটাল পদ্ধতিতে Learning Management System (এল এম এস) এর আওতায় নিয়ে এসে প্রশিক্ষণ ও মুজিববর্ষব্যাপী রক্ষনাবেক্ষণ সেবা প্রদান করবে দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। এছাড়াও সভায় ১৭ মার্চ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে র‌্যালী, শিক্ষার্থীদের মধ্যে রচনা, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং মুজিববর্ষব্যাপী দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিং প্রতিযোগিতা সহ জাতির পিতার বর্ণাঢ্য কর্ম ও জীবনী নিয়ে ১০ টি সেমিনার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, Learning Management System (এল এম এস) আওতায় নিয়ে এস শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা গেলে দেশের ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। ধীরে ধীরে দেশের সকল কলেজ বিশ্ববিদ্যালয় এই পদ্ধতির আওতায় আসতে পারবে।
তিনি আরো বলেন, এর মাধ্যমে আমরা কলেজগুলোর শ্রেণীকক্ষগুলোকে প্রযুক্তির আওতায় এনে স্মার্ট শ্রেণীকক্ষে পরিণত করবো। যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য ফ্লেক্সিবল কনটেন্ট তৈরি করে প্রশিক্ষণ প্রদান করা হবে।

  • সর্বশেষ