শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে দুই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

সোহেল হোসাইন, মানিকগঞ্জ প্রতিনিধি: [২] মানিকগঞ্জ সদর উপজেলায় দুই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত উপজেলার জয়রা এবং জাগীর মেঘশিমুল গ্রামে অভিযান চালিয়ে এই বাল্যবিবাহ বন্ধ করেন।

[৩] উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী রাজিব মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

[৪] ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেন জানান, দুপুরে জয়রা গ্রামের একাদশ শ্রেণির ছাত্রীর সঙ্গে উপজেলার এক যুবকের বিয়ের আয়োজন করা হয়। সকালে ওই ছাত্রী জেলা শহরের গঙ্গাধরপট্টি এলাকায় একটি বিউটি পার্লারে সাজ-সজ্জার জন্য গেলে তিনি (ইউএনও) সেখানে যান। এর পর তিনি এবং সহকারী কমিশনার (ভূমি) রাজিব মাহমুদ ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে যান। সেখানে গিয়ে তারা ওই ছাত্রী অভিভাবকদের কাছ থেকে মুচলেখা নিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন।

[৫] এ দিকে জাগীর মেঘশিমুল গ্রামে অষ্টম শ্রেণির অপর এক ছাত্রীর বিয়ের আয়োজন করেন অভিভাবকেরা। খবর পেয়ে দুপুরে ভ্রাম্যমাণ আদালত ওই ছাত্রীর বাড়িতে গেলে সবাই পালিয়ে যান। পরে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দেন । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়