শিরোনাম
◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ১২:৪২ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের ৭টি আর্চওয়ে থার্মাল স্ক্যানারের ছয়টি নষ্ট, সীমান্ত ও তিনটি এয়ারপোর্টে ব্যবহার হচ্ছে হ্যান্ড থার্মাল স্ক্যানার

লাইজুল ইসলাম : [২] হযরত শাহজালাল বিমানবন্দরের তিনটি স্ক্যানারের দু’টি নষ্ট, আরও দু’টি বিমানবন্দরের তিনটি নষ্ট। বেনাপোলেরটারও একই অবস্থা। তারপরও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, তাদের পক্ষ থেকে সর্ব্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

[৩] আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী বেব্রিন ফ্লোরা বলেন, নষ্ট আর্চওয়ে থার্মাল থার্মোমিটারগুলো ঠিক করার চেষ্টা হয়েছে, কিন্তু সম্ভব হয়নি।

[৪] তিনি বলেন, খুব শিগগিরই আরও ১০টি আর্চওয়ে থার্মাল স্ক্যানার দেশে চলে আসবে।

[৫] মীরজাদী বলেন, দেশের প্রত্যেকটি সীমান্তে হ্যান্ড হেল্থ স্ক্যানার রয়েছে। বিমানবন্দরেও যথেষ্ট আছে। এগুলো দিয়েই কাজ চলবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

[৬] তিনি বলেন, প্রথম দিকে সীমান্তে থার্মোমিটার ব্যবহার করা হয়েছে। কিন্তু হ্যান্ড হেল্থ থার্মালমিটার পাঠানোর পর এখন সবাই প্রযুক্তির সাহায্য নিচ্ছে।

[৭] তাছাড়া, যাদের সন্দেহ হচ্ছে তাদেরকেই আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। সম্পাদনা : ভিক্টর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়