শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়ায় অস্ত্রসহ দুই যুবক আটক

সোহেল রানা মৌলভীবাজার প্রতিনিধিঃ [২] মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় অস্ত্রসহ একজন আদিবাসী যুবকসহ দুইজনকে আটক করেছে বিজিবি। বুধবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়াইছড়া চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো,উপজেলার কুকিজুড়ী পুঞ্জির বাসিন্দা যোশেখ খংলার ছেলে ইউট(২৫) ও পৃথিমপাশা ইউনিয়নের মৃত আনন্দ মোহনের ছেলে সিএনজি অটোরিকশা চালক নিতাই দেব(৪৫)। বিজিবি সূত্রে জানা যায়,মুড়াইছড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নাজমুল হাসানের নেতৃত্বে একটি দল টহলের দায়িত্বে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মুড়াইছড়া চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় ইয়ারগান (নতুন) ও একটি সিএনজি চালিত অটোরিকশাসহ আদিবাসী যুবক ইউট ও তাঁর সহযোগী সিএনজি চালক নিতাই দেবকে আটক করে। এদিকে জানা যায়,আটককৃত এই ইউট ও তার ভাই কুকিজুড়ী পুঞ্জির মন্ত্রী টু কয়েক বছর আগে আতিয়ার রহমান নামে এক বন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অবরূদ্ধ করে রাখে। পরে কুলাউড়া থানা পুলিশ,বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা ওই বন কর্মকর্তাকে উদ্ধার করেন। এ ব্যাপারে মুড়াইছড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নাজমুল হাসান বলেন,এ ঘটনায় দুজনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়