শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ

এম এ হালিম, সাভার প্রতিনিধি: [২] রোববার গভীর রাতে আশুলিয়ার নরসিংহপুরে ইটখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

[৩] জানা যায়, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে স্বামী। এরপর পুলিশ তাকে আটক করে। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত গৃহবধূ শামসুন্নাহার (২২) জামালপুর জেলার মেলান্দহ থানার চরভদ্রাসন গ্রামের আব্দুস সালামের মেয়ে। তার স্বামী গার্মেন্ট শ্রমিক জলিল হোসেনের (৩০) সাথে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ভাড়া বাসায় থাকতো। আটক জলিল হোসেন জামালপুর জেলার মেলান্দহ থানার বাঘাডোবা গ্রামের শাহজাহান হোসেনের ছেলে।

[৪] নিহতের চাচা মোহাম্মদ লুৎফর জানান, গত চার দিন আগেও ভাতিজি শামসুন্নাহার ও তার জামাইয়ের সাথে পারিবারিক কলহ হয়। এঘটনার পর রবিবার দিবাগত মধ্যরাতে জলিল তার শ্বশুর বাড়িতে ফোন করে তার স্ত্রী শামসুন্নাহার মারা গেছে বলে জানায়।

[৫] এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর তার স্বামী থানায় এসে আত্মসমর্পণ করেছে। এঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়