শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিল্লির সংঘর্ষ ২০ কোটি মৌলবাদীর জন্ম দেবে বলে হুশিয়ারি দিলেন ইমরান খান

ইয়াসিন আরাফাত : [২] দিল্লির ঘটনায় আন্তর্কাজাতিক মহলের হস্তক্ষেপ দাবি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, দিল্লি সংঘর্ষের ঘটনায় মোদী সরকার ও আরএসএস জড়িত। তিনি বলেন, এই ঘটনার পর ২০ কোটি ভারতীয় মৌলবাদীতে রূপান্তরিত হবে। জিও নিউজ, কোলকাতা ২৪

[৩] ইমরান খানের মতে, এখনই ব্যবস্থা না নেয়া হলে এই ঘটনার প্রভাব গোটা বিশ্বের জন্য খারাপ হবে।

[৪] দিন দুয়েক আগে টুইটারে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছিলেন, গতবছর জাতিসংঘে আমি বলেছিলাম যে বোতল থেকে দৈত্য বেরিয়ে পড়েছে। এবার রক্তপাত আরও বাড়বে। ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের ঘটনায় এর সূত্রপাত হয়েছিলো। ভারতে থাকা ২০০ মিলিয়ন মুসলিমকে এখন টার্গেট করা হচ্ছে। অবিলম্বে আন্তর্জাতিক মহলের পদক্ষেপ করা দরকার।

[৫] ইমরান আরও লিখেছিলেন, পাকিস্তানে অমুসলিম নাগরিক ও তাদের ধর্মীয় স্থানে কেউ হামলা চালালে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের সংখ্যালঘুরা দেশে নাগরিকত্বের সমানাধিকার পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়