শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা ◈ ডিপিডিসির জরুরি বার্তা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ◈ নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ◈ দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বরিশালে মাদকের আখড়া থেকে আওয়ামী লীগ নেতাসহ আটক ৩

বাংলাদেশ প্রতিদিন : [২]বরিশালে মাদকের আখড়ায় ইয়াবা সেবনরত অবস্থায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৩ জনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। পরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার দিবাগত গভীর রাতে নগরীর আলেকান্দা মেডিকেল কলেজের পিছনের সড়কের একটি গোডাউন থেকে তাদের আটক করে পুলিশ।

[৩]গ্রেফতারদের মধ্যে নগরীর ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল মোরশেদ প্রিন্স বহু আগে থেকে মাদকাসক্ত হিসেবে এলাকায় চিহিৃত। তার রাজনৈতিক পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নগর আওয়ামী লীগের এক শীর্ষ নেতার পছন্দে গত নভেম্বরে তাকে ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়।
প্রিন্স নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের ফিসারী সড়কের বাসিন্দা। অন্য ২ জন হলোমেডিকেল কলেজ লেন এলাকার বাসিন্দা মো. রিয়াজ ও সাগরদীর মো. মোর্শেদ (৪২)।

[৪]কোতয়ালী থানার উপ-পরিদর্শক টিপু সুলতান জানান, রিয়াজের স্টিল আলমিরা কারখানার মধ্যে মাদক সেবন হতো। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে সেখানে অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবাসহ ৩ জন আটক করা হয়। কারাখানার মধ্যে কয়েকটি কক্ষ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

[৫]এর আগে রিয়াজ যশোর থেকে প্রাইভেটকারে ফেন্সিডিলের চালান বরিশালে নিয়ে আসার সময় পিরোজপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল। জামিনে বেরিয়ে আবার মাদকে জড়িয়ে পড়ে সে।

[৬]এ ঘটনায় উপ-পরিদর্শক টিপু সুলতান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

  • সর্বশেষ