শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫৮ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় ১২ ঘন্টার ব্যবধানে পিতা ও পুত্রের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি: [২] বৃহস্পতিবার মর্মান্তিক এ ঘটনাটি তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের সেনপুর গ্রামে। দুপুরে পিতা ও পুত্রের জানাযা নামাজ একসাথে অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

[৩] পাটকেলঘাটা কাশিপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শেখ মমিনউদ্দীন জানান, তার মাদ্রাসার মাওলানা শিক্ষক আবু মুছা (৪৮) বেশ কিছুদিন যাবৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে বাড়িতে চিকিৎসাধিন ছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি দ্বিতীয় দফায় আবারও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।

[৪] এদিকে, ছেলের মৃত্যুর খবরে হতবিহব্বল হয়ে পড়েন শিক্ষক আবু মুছার বাবা কেরামত আলী (৮০)। ছেলের মৃত্যুর ১২ ঘন্টা পর বৃহস্পতিবার সকাল ৮টায় তিনিও নিজ বাড়িতে ছেলের কফিনের পাশে মৃত্যুবরণ করেন। পিতা ও পুত্রের এমন মৃত্যুুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ জোহর জানাযার নামাজ শেষে সেনপুর গ্রামের পারিবারিক কবরস্থানে পিতা ও পুত্রকে পাশাপাশি দাফন করা হয়েছে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়