শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২৭ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বায়ু দূষণের শীর্ষে ঢাকা, জরুরি অবস্থা ঘোষণা নয়, কার্যকরী উদ্যোগ গ্রহণ জরুরি, বললেন আইনুন নিশাত

শরীফ শাওন : [২] পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বলেন, বায়ু দূষণ রোধে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। শুধু ঘোষণা দিলেই হবে না, আন্তরিক সদিচ্ছার উপর নির্ভর করবে তার বাস্তবায়ন। রাজধানীর দূষণ যে পর্যায়ে রয়েছে, এর চেয়ে ভয়াবহ আর কিছু হতে পারে না।

[৩] আইনুন নিশাত বলেন, ইটভাটার ধোঁয়া যত উঁচুতে হলেও তা বায়ুর ক্ষতিসাধন করে। এক্ষেত্রে আধুনিকায়ন জরুরি এবং তা হবে জনবহুল এলাকার বাইরে। বাস-ট্রাকের নির্গত ধোঁয়া বায়ুকে মারাত্মকভাবে দূষিত করে। নির্মাণাধীন বিভিন্ন স্থাপনায় ব্যবহৃত ইট, বালি ও সিমেন্ট রাস্তার পাশে খোলা অবস্থায় না রাখা। রাস্তা ঝাড়– দেয়ার সময় পানির ব্যবহার করা। এসময় তিনি বায়ু দূষণে দায়ীদের শস্তির আওতায় আনার আহ্বান জানান।

[৪] যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার এর প্রতিবেদন মতে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪৬ মিটিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৯০, যা ৫০ এর নিচে ভাল এবং ২০১ থেকে স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত। সূত্র : ইউএনবি, রাইজিং বিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়