শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২৪ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্প নন, বঙ্গবন্ধুই সেই বিদেশি নেতা, ভারতে যার জনসভায় সর্বোচ্চ লোক সমাগম হয়েছিলো, জানালেন অধির চৌধুরী

আসিফুজ্জামান পৃথিল : [২] ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা এক টুইটবার্তায় লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন গুজরাট স্টেডিয়ায়মই ভারতে আসা কোনও বিদেশী রাষ্ট্রপ্রধানের সমাবেশে সর্বোচ্চ লোকসমাগম দেখেছে। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ১০ লাখ মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানিয়েছিলো।

[৩] এটিই ছিলো দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর প্রথম কোনও বিদেশ সফর। তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বলা হয়ে থাকে, ঐতিহাসিক ব্রিগেড ময়দান, এতো বড় জনসমাগম কখনই দেখেনি।

[৪] সেই জনসভার ধারাভাষ্য দিয়েছিলেন বিখ্যাত ধারাভাষ্যকার পঙ্কজ সাহা। এর মাঝেই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই বঙ্গবন্ধুর মৃত্যু আশঙ্কার কথা সরাসরি বলে দেন ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার ও সাহিত্যিক সত্যেন সেন। সরাসরি সম্প্রচারিত সেই অনুষ্ঠান দেখেছিলেন বঙ্গবন্ধুও।

[৫] পঙ্কজ সাহা তার এক সাক্ষাৎকারে বলেছেন, মুজিবের ব্রিগেড সভার ধারাভাষ্য দেওয়া হচ্ছিল আকাশবাণী থেকে। এর মাঝেই দূরদর্শন থেকে জরুরি তলব করা হয় অফিসে ফিরে আসতে। দিল্লী থেকে নির্দেশ দেওয়া হয় একটি আলোচনা অনুষ্ঠান করা হবে যা দূরদর্শন এবং ঢাকা টেলিভিশন থেকে একসঙ্গে প্রচার করা হবে। অনেক আলোচকদের অন্যতম ছিলেন ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার, সাহিত্যিক সত্যেন সেন, নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্রের মতো ব্যক্তিত্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়