শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৬ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে মাঠে ফিরছেন ধোনি

স্পোর্টস ডেস্ক : [২] আশঙ্কার মেঘ সরিয়ে অবশেষে মাঠে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি। সাত মাস পর ফের বাইশ গজে দেখা যাবে মাহিকে। আইপিএলের ১৩তম আসরের জন্য ২ মার্চ থেকে প্র্যাকটিসে নামছেন চেন্নাই সুপার কিংস এই অধিনায়ক। ২০২০ আইপিএল শুরু হবে ২৯ মার্চ। ওয়াংখেড়ে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস।

[৩] ধোনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছর বিশ্বকাপে। ইংল্যান্ডের মাটিতে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারে ভারত। এটাই ছিলো ভারতীয় দলের জার্সিতে ধোনির শেষ ম্যাচ।

[৪] দীর্ঘদিন ভারতীয় দলে না খেলায় চলতি বছরে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েন ধোনি। এর পরই ধোনির অবসর গুঞ্জন আরো জোরাল হয়েছিলো। কিন্তু সকলকে অবাক করে ওই দিনই ঝাড়খণ্ড রঞ্জি দলের সঙ্গে প্র্যাকটিস শুরু করে দেন মাহি। তারপর থেকে ধোনির মাঠে নামা নিয়ে প্রশ্ন জাগে ভক্তদের মনে।

[৫] শুধু ভারতীয় দলের নয়, ধোনির ২০২০ আইপিএল খেলা নিয়েও সংশয় দেখা গিয়েছিলো। কিন্তু মঙ্গলবার সিএসকে-র তরফে জানিয়ে দেওয়া হয়, ২ মার্চ থেকে ত্রয়োদশ আইপিএল-এর জন্য প্র্যাকটিস শুরু করতে চলেছেন ধোনি। এম চিদাম্বরম স্টেডিয়ামে দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে প্র্যাকটিস করবেন মাহি।

[৬] সিএসকে সিইও কেএস বিশ্বনাথন জানান, ধোনি অন্য খেলোয়াড়দের সঙ্গে প্র্যাকটিস শুরু করবে ২ মার্চ থেকে। তারপর ফুল ক্যাম্প শুরু হবে ১৯ মার্চ থেকে। প্রথম থেকেই সুরেশ রায়না ও অম্বাতি রায়ডুর সঙ্গে প্র্যাকটিস শুরু করবেন ধোনি। কলকাতা২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়