শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের কথা ভেবে পাকিস্তান সফরে যাবেন মুশফিক, প্রত্যাশা পাপনের

নিজস্ব প্রতিবেদক : [২] জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ও ১০৬ রানে জিতলো বাংলাদেশ। দুর্দান্ত ব্যাট করে ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে দলের জয়ে সবচেয়ে বেশি অবদান রাখেন মুশফিকুর রহিম। এর আগে নিরাপত্তার কারনে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলেননি মুশফিক। তবে দ্বিতীয় টেস্টে তিনি যাবেন বলে আশাবাদী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

[৩] তিনি বলেন, ‘পাকিস্তানে একটি ভয় ছিল। যারা খেলে আসছে তারা ভয়ে ছিল কিছুটা। তার বাড়ির লোকও তো খেলে আসছে। রিয়াদের কিছু হলে কিছু হবে আর শুধু ওর বেলায় কান্নাকাটি হবে নাকি? আমি আগেও বলেছি আমি জোরাজুরি করবো না। তবে ওর যাওয়া উচিত।’

[৪] নিরাপত্তা ইস্যুতে তিন ভাগে পাকিস্তান সফরে যেতে রাজি হয় বাংলাদেশ। প্রথম দুই ভাগে ছিল টি-টোয়েন্টি সিরিজ এবং একটি টেস্ট। যেখানে খেলেননি মুশফিক। শেষ ভাগে একটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলবে বাংলাদেশ।

[৫] এপ্রিলের ৩ তারিখ ওয়ানডে এবং ৫ তারিখ শুরু হবে দ্বিতীয় টেস্ট। কিন্তু নিরাপত্তার কারণে এবারও পাকিস্তান যেতে অসম্মতি জানিয়েছেন মুশফিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়