শিরোনাম
◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? ◈ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ, কারাগার থেকে আনা হলো ঢামেকে ◈ তিস্তা ব্যারেজ, কৃষি থেকে ক্রিয়েটিভ ইকোনমি, কৃষক ও প্রবাসীদের জন্য নতুন সুবিধা: বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর একগুচ্ছ মেগা পরিকল্পনা ◈ আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মুখে, দ্রুত চালুর দাবি জামায়াতের ◈ ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী মেঝেতে শুয়ে থাকার দৃশ্যকে অত্যন্ত লজ্জাজনক: বিরোধীদলীয় নেতা ◈ অবৈধ অফশোর অনলাইন ক্যাসিনোর প্রচারণা, হংকংয়ে গ্রেপ্তার পর্ন তারকা এরেনা সো ◈ দীর্ঘ দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু প্রথম দিনেই দীর্ঘ লাইন, কলকাতার নিউমার্কেটে ব্যবসায়ীদের উচ্ছ্বাস ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্য: অভিযোগ জামায়াতের ◈ আমি এই বাজেটকে 'জীবন বান্ধব' বাজেট হিসেবে নামকরণ করতে চাই: সংসদে প্রধানমন্ত্রী ◈ মুস্তাফা মনোয়ার মারা গে‌ছেন, পাপেট- টিভি-চিত্রকলা বহু মাধ্যমের শিল্পীর জীবন কেমন ছিলো 

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাজবাড়ী জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : [২]রাজবাড়ী জেলা যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।গত রোববার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত কর্মী সম্মেলন ও আলোচনা সভা শেষে জেলা যুবদলের কমিটি ভেঙ্গে দেয়া হয়।

[৩]যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাচান ভুঁইয়া পিংকু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও ফরিদপুর বিভাগীয় দলনেতা আবু সেলিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহ্ম্মেদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বীর আহ্ম্মেদ দিপু এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর বিভাগীয় দলনেতা আরিফুজ্জামান মোল্লা, অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী, সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির নেতা এডঃ আসাদুজ্জামান লাল, এডঃ কামরুল আলম, এডঃ নেকবর হোসেন মনি, গাজী আহসান হাবীব, এ মজিদ বিশ্বাস, গোলাম কাশেম, আক্কাস আলী মোল্লা, রফিকুল ইসলাম ফারুক, জহির রাজ, আব্দুল খালেক, জেলা জাসাসের সভাপতি শেখ আব্দুর রউফ হিটুসহ বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জেলা যুবদলের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম শিকদার পিন্টু।

[৪]সভায় যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজবাড়ী জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং সম্মেললনের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় নতুন কমিটি গঠনের নির্দেশনা দেন। এছাড়াও সভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, মামলা প্রত্যাহার ও তার ইচ্ছা অনুযায়ী চিকিৎসার সুযোগ দেয়ার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরে এসে রাজনীতি করার সুযোগ দেয়ার দাবী জানান।

[৫]উল্লেখ্য, কিছুদিন আগে কেন্দ্র থেকে রাজবাড়ী জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তারও আগে জেলা বিএনপির কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়