শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:২৯ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদির টুইট, ‘আমেদাবাদে আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে’

শাহনাজ বেগম : আপনার এই সফর অবশ্যই আমাদের দুই দেশের বন্ধুত্বকে আরও জোরদার করবে, মার্কিন প্রেসিডেন্টের আহমেদাবাদে পৌঁছানোর আগে ভারতের প্রধানমন্ত্রী এক টুইট বার্তা পাঠান। আজ দু'দিনের সফরে ভারতে আসছেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টুইট বার্তায় মোদি লেখেন, ভারত আপনার আসার অপেক্ষায় আছে। যুক্তরাষ্ট্র থেকে রওনা দেয়ার আগে ট্রাম্পও মেলানিয়াকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করলাম বলে টুইট করেন। সরকারি ভারত সফরে এসে প্রধানমন্ত্রী মোদির নিজের রাজ্য গুজরাটের বৃহত্তম শহর আহমেদাবাদেই প্রথম পা রাখবেন ট্রাম্প। দুই দিনের ভারত সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, কন্যা ইভাঙ্কা ও জামাতা কুশনারসহ দেশটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও আসছেন। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়