শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের শঙ্কায় ভারত

স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে ভারত। তবে এবার বোধহয় আর সেটা অক্ষুন্ন রাখা সম্ভব হচ্ছে না। কেননা নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্টে হারের শঙ্কায় আছে বিরাট কোহলিরা। তৃতীয়দিন শেষে ৪ উইকেটে ১৪৪ রান তুলে ৩৯ রানে পিছিয়ে আছে মেন ইন ব্লুরা। আজিঙ্কা রাহানে ২৫ ও হনুমা বিহারী ১৫ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

প্রথম ইনিংসে ১৬৫ রানে অলআউট হয়েছিলো ভারত। জবাবে ২১৬ রানে তৃতীয়দিন ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের ইনিংস থামে ৩৪৮ রানে। কিউইদের হয়ে উইলিয়ামসনের ৮৯ ছাড়া রস টেলর ৪৪, কাইল জেমিসন ৪৪, গ্র্যান্ডহোম ৪৩, ট্রেন্ট বোল্ট ৩৮ ও টম ব্লানডেল ৩০ রান করেন। ভারতের হয়ে ইশান্ত শর্মা শিকার করেন পাঁচটি উইকেট। এছাড়া তিন উইকেট নেন অশ্বিন।

১৮৩ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে শুরুতেই পৃথ্বি শা ফিরে যান। উইকেটে থিতু হতে পারেননি পুজারাও। মায়াঙ্ক আগারওয়াল একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও ৫৮ রানের বেশি করতে পারেননি। দলের বিপদে চওড়া হয়নি অধিনায়ক কোহলির (১৯) ব্যাটও। ৩১ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ করেন রাহানে ও বিহারি। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট একাই শিকার করেছেন তিনটি উইকেট। বাকি উইকেটটি নেন টিম সাউদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়