শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের জন্য, দশের জন্য বড় স্কেলে কিছু করতে গেলে ক্ষমতার সাহায্য লাগবেই

বিপ্লব পাল : জীবনে উঠা মানেই ‘কম্প্রোমাইজ’। কারণ উঠতে গেলে যারা ক্ষমতায় আছে তাদের অনৈতিকতা, মিথ্যাচার এবং দুর্নীতিকে মেনে নিতেই হবে। মুশকিল হচ্ছে এটা সব ফিল্ডের জন্যই সত্যি। ব্যবসা বা রাজনীতি বা আমলাদের ক্ষেত্রে এটা হবেই। কিন্তু গান, নাটক, সিনেমা, সাহিত্য, একাডেমিক্স, মেডিকেল সব ফিল্ডেই এক অবস্থা। সাধুসন্তরাও এর বাইরে নয়। এই জন্যই বিবেকানন্দ, বিদ্যাসাগর তাদের গালাগাল দিয়ে লাভ নেই। দুজনেরই অর্থের দরকার ছিলো। ব্যক্তিগত নিজেদের স্বার্থের জন্য নয়। দেশের কাজের জন্যই দেশীয় রাজা, ব্রিটিশ, জমিদারদের সঙ্গে তাদের কম্প্রোমাইজ করতে হয়েছে। কিছু করার নেই। উপরের ফর্মুলা সেটাই। কেউ ব্যতিক্রম নয়। নক্সালদের রোমান্টিসাইজ করে লাভ নেই। ক্ষমতা থেকে দূরে থাকলে ওই রকম মহানতা সবাই দেখাতে পারে। দেশের জন্য, দশের জন্য বড় স্কেলে কিছু করতে গেলে ক্ষমতার সাহায্য লাগবেই। সুতরাং কম্প্রোমাইজ ছাড়া লাভ নেই।

নেহায়েত আমি এক্সিজেন্সিয়ালিস্ট জীবনের কোনো মানে আছে বলে মনে করি না, তাই এসব হজম করে বেঁচে আছি। জীবনে আসলেই ওই ধরনের বিশুদ্ধতার অস্তিত্ব নেই। আমি ধর্ম এবং কমিনিউজমকে বিষাক্ত এবং ক্ষতিকর আইডিয়া বলে মনে করি শুধু এই কারণেই। কারণ ওই ধরনের বিশুদ্ধ ইউটোপিয়ার পেছনে ছুটলে, স্বৈরতন্ত্র আসতে বাধ্য। অবশ্য কমিউনিজমও একধরনের টেকনো রিলিজিওন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়