শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনে বাড়ির পর বিলাসবহুল গাড়ি কিনলেন সৌরভ

বাংলানিউজ : ঢাকা: লন্ডনে বাড়ি কেনার পর নতুন বিলাসবহুল গাড়ি কিনেছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বাড়ি কেনার ভাইরাল ছবির আলোচনার মধ্যেই নতুন মডেলের গাড়ি কিনলেন দেশটির বর্তমান বোর্ড প্রেসিডেন্ট।

পুরনো নীল রঙের বিএমডব্লিউ৭ বিক্রি করে চেরি রঙের নতুন মডেলের বিএমডব্লিউ এক্স ৪ কিনেছেন সৌরভ। গাড়িটি এখন সৌরভের গ্যারেজের নতুন অতিথি।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, কয়েকদিন আগেই কলকাতায় নতুন মডেলের গাড়িটি এসেছে। নতুন গাড়ি নিয়ে বোর্ড প্রেসিডেন্ট সিএবিতে এসেছেন। চালকের আসনে ছিলেন ড্রাইভার শংকর, তার পাশে ছিলেন সৌরভ। সিএবির কর্মকর্তারা নতুন গাড়ির জন্য সৌরভকে শুভেচ্ছা জানিয়েছেন।

নতুন গাড়ির নম্বর প্লেটটি দিল্লির, তা থেকেই বোঝা যায় তিনি গাড়ি কিনেছেন দিল্লিতে। লন্ডনে নির্মাণাধীন নতুন বাড়ির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও গাড়ির ছবি এখনও প্রকাশ করেননি সৌরভ নিজে।

...সংমাধ্যমগুলো বলছে, সৌরভের বেহালার বাড়িতে একাধিক গাড়ি রয়েছে। মাঝেমধ্যেই ভিন্ন ভিন্ন মডেলের গাড়ি নিয়ে বের হন তিনি।

ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তার যাওয়ার কথা থাকলেও তা বাতিল করেছেন। তবে ২৪ ফেব্রুয়ারি মোতেরা স্টেডিয়ামের উদ্বোধনে উপস্থিত থাকবেন সৌরভ। এই স্টেডিয়ামটি সম্প্রতি নবরূপে সজ্জিত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়