শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাশের বিদায় বেলা

ফরহাদ টিটো: ‘এই সিরিজের পর ঘোষণা করা হবে নতুন অধিনায়কের নাম’... কথাটা যদি এভাবে বলে থাকেন বিসিবি প্রেসিডেন্ট সাংবাদিক সম্মেলনে তা না বললেও পারতেন। এটা বর্তমান অধিনায়কের জন্য অসম্মানজনক মনে হতে পারে। পরের সিরিজে কে অধিনায়ক হবেন তা জানার জন্য নিশ্চয়ই সারা ক্রিকেট দুনিয়া না খেয়ে না ঘুমিয়ে বসে ছিলো না। জিম্বাবুয়ে সিরিজের পর মাশরাফি আর অধিনায়ক থাকছেন না এটা মাশরাফির মুখ দিয়ে বলালেই বেশি সুন্দর ও সম্মানজনক হতো। যেমনটা করা হয়েছিলো শ্রীলংকার মাঠে টি-টোয়েন্টি থেকে তার আকস্মিক অবসর ঘোষণার সময়। ওডিআই অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার ব্যাপারে অথবা জাতীয় দল থেকে অবসরের ব্যাপারে মাশরাফির বিলম্বিত সিদ্ধান্ত বিতর্ক তৈরি করেছিলো আমাদের ক্রিকেট অঙ্গনে সন্দেহ নেই তবে তাকে তো এভাবে অপমানও করতে পারি না আমরা। জানি, কেউ কেউ বা অনেকেই বলবেন বিশ্বকাপ চলার সময় বা তার ঠিক পরই অবসর নিয়ে নিলে এই পরিস্থিতিতে পড়তে হতো না হয়তো মাশরাফিকে। কথাটার সঙ্গে আমি একমত অনেকাংশে তবে রিটায়ার যেহেতু করেনইনি তিনি... ‘তাকে বাদ দেওয়া হচ্ছে’ ইঙ্গিতে অথবা একটু ঘুরিয়ে কথাটা ঘোষণা দেওয়ার কি দরকার ছিলো খুব? বাংলাদেশের ক্রিকেটে বিসিবি সর্বময় ক্ষমতার অধিকারী। তার চাইতেও বেশি ক্ষমতা বিসিবি প্রেসিডেন্টের।
এই ক্ষমতাকে অনেক ভালো কাজে লাগিয়েছেন তিনি অতীতে। কিন্তু মাঝে মধ্যে এই ক্ষমতার ব্যবহার বুঝি অপব্যবহার হয়ে যায় প্রচ-ভাবে। যা ঢেকে দেয় আগে করা তার কিছু ভালো কাজের কৃতিত্ব । ম্যাশের বিদায়টা সুন্দর হোকÑ অধিনায়কত্ব থেকে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে। আমাদের ক্রিকেটে এই মানুষটার অবদান এতো তাড়াতাড়ি ভুলে যাওয়া অন্যায়। অকৃতজ্ঞতাও। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কেউ কোনো মন্তব্য করবেন না প্লিজ। ফেসবুক থেকে

  • সর্বশেষ