শিরোনাম
◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয়তাবাদ নাৎসিবাদকে মনে করিয়ে দেয়, একে এড়িয়ে চলুন, মন্তব্য আরএসএস প্রধান মোহন ভগবতের

সাইফুর রহমান : রাঁচির শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্ববিদ্যালয়ে আরএসএস-এর এক অনুষ্ঠানে বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি। তার মতে, জাতীয়তাবাদ শব্দটি শুনলেই মানুষের মনে চলে আসে অ্যাডলফ হিটলারের নাৎসিবাদের কথা। তিনি বলেন, জাতি বলুন চলবে, জাতীয় বলুন চলবে, জাতীয়তা বলুন তাও চলবে কিন্তু জাতীয়তাবাদ বলবেন না। এনডিটিভি, দি হিন্দু, টাইমস অব ইন্ডিয়া

মৌলবাদের কারণে দেশে অশান্তি চলছে দাবি করে ৬৯ বছরের প্রবীণ এই নেতা বলেন, ‘ভারতের নীতি হলো নিজে দাস হবো না, কাউকে দাস বানাবো না। ভারতীয় সংস্কৃতিই হলো হিন্দু সংস্কৃতি, আর যা সকলকে এক করার ক্ষমতা দিয়েছে ভারত রাষ্ট্রকে। যার ফলে বৈচিত্র সত্তে¡ও ভারতের প্রতিটি নাগরিক একে অন্যের সঙ্গে যুক্ত।'
আরএসএস ভারতকে বিশ্বনেতা বানানোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দাবি করে তিনি বলেন, দেশ এগোলে সঙ্ঘও হিন্দুত্বের এজেন্ডা নিয়ে এগোবে।

  • সর্বশেষ