শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার মারা গেলেন কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য বিয়ে স্থগিত করা সেই চীনা ডাক্তার

সাইফুর রহমান : প্রাণঘাতি ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের বাসিন্দা পেং শিনহুয়া নামের ওই চিকিৎসকের বয়স মাত্র ২৯ বছর। প্রদেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তিনি শিয়াংজিয়া জেলার ফার্স্ট পিপলস হাসপাতালের রেসপিরেটরি অ্যান্ড ক্রিটিকাল কেয়ার বিভাগে কর্মরত ছিলেন। নিউইয়র্ক পোষ্ট, স্ট্রেইট টাইমস

এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা দিতে গিয়ে গত ২৫ জানুয়ারি নিজেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এই তরুন চিকিৎসক। এর ৫ দিন পর তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে উহানের জিনিয়ানতান হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

এর আগে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম এই তরুণ চিকিৎককে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। যেখানে বলা হয়, মহামারিতে রুপ নেয়া কোভিড-১৯ এ আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে গিয়ে ব্যস্ত হয়ে পড়া এই মহান চিকিৎসক নিজের বিয়ে পর্যন্ত স্থগিত রেখেছেন।  উল্লেখ্য, মহামারি কোভিড-১৯ এ এখন পর্যন্ত চীনেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৫ হাজার এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৩৯ জনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়