শিরোনাম
◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে ◈ হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ ◈ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি ◈ আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি ◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলার ◈ বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৩ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা গণহত্যার নায়ক জেনারেল অং হ্লাইং এর সঙ্গে অস্ট্রেলিয়ান দূতের স্বাক্ষাৎ, তীব্র সমালোচনা

আসিফুজ্জামান পৃথিল : মিয়ানমারের সেনাপ্রধান অস্ট্রেলিয় দূতকে বলেছেন, তিনি তার সৈনিকদের অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ প্রদান করাতে চায়। দ্য গার্ডিয়ান

সিনিয়র জেনারেল হ্লাইং মিয়ানমার সামরিক বাহিনীর সুপ্রিম কমান্ডার। এই সেনাবাহিনীকে গণহত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত।

জেনারেল হ্লাইং এর সঙ্গে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসেডর আন্দেরা ফকনার গত ২৯ জানুয়ারি দেখা করেন। এই দুইজন উপহার আদানপ্রদান করেন এবং একসঙ্গে ছবিও তোলেন।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, অস্ট্রেলিয়ান দূত গণহত্যার অভিযোগে অভিযুক্ত একটি সেনাবাহিনীর প্রধানের সঙ্গে দেখা করে গণহত্যাকে একরকম বৈধতা প্রদান করেছে।

জেনারেল হ্লাইংকে মিয়ানমারের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বিবেচনা করা হয়। তার অফিস জানিয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে কিভাবে আরও সম্পর্কোন্নয়ন করা যায় সে বিষয়ে দূতের সঙ্গে আলাপ করেছেন তিনি।

এছাড়াও তারা রোহিঙ্গাদের উপর চালানো অভিযানের বৈধতার বিষয়েও আলোচনা করেছেন। জেনারেল হ্লাইং আবারও বলেছেন, তার দেশের নিরাপত্তার স্বার্থে এই অভিযান ছিলো অত্যন্ত জরুরি।

অস্ট্রেলিয়া একমাত্র পশ্চিমা দেশ, যারা মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সামরিক সম্পর্ক রেখেছে। প্রতিবছর তারা দেশটিকে প্রশিক্ষণ বাবদ ৪ লাখ ডলারের সহায়তা প্রদান করে।

  • সর্বশেষ