শিরোনাম
◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে বাস চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

নিউজ ডেস্কর : ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে বাস চাপায় অটোরিকশার চারযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। শুক্রবার বিকেলে, ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের লঘুনাথপুর নামকস্থানে এ ঘটনাটি ঘটে। ডিবিসি
নিহতরা হলেন, হালুয়াঘাট উপজেলার রহেলা গ্রামের আরিফুল ইসলাম (১৮) ও সাকিব (১৮), বাঘমারা গ্রামের সজিব আহমেদ (২০) ও নিশ্চন্তপুর গ্রামের মিজানুর রহমান।

পুলিশ ও স্থনীয়রা জানায়, শুক্রবার বিকেলে ময়মনসিংহ হালুয়াঘাট সড়কের লঘুনাথপুর নামকস্থানে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস ধারাবাজার থেকে হালুয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটো রিকসাটি দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই অটোরিকশার দুইযাত্রী নিহত ও আহত হয় সাতজন।

তাদেরকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাকিব ও মিজান নামে দুইজন মারা যায়। মরদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ বাসটি আটক করেছে তবে চালক পালিয়ে গেছে। অনুলিখন : রাকিবুল

  • সর্বশেষ