শিরোনাম
◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত, আহত ৩ পুলিশ

মাহফুজ নান্টু,  কুমিল্লা প্রতিনিধি:  কুমিল্লায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সক্রিয় ডাকাত চক্রের দুই ডাকাত নিহত হয়েছে। এসময় জেলা পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার রাত দেড়টার দিকে কুমিল্লার কোতয়ালী থানাধীন লোহারপুল ব্রীজের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো এমন খবর পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের নির্দেশে তাদের গ্রেপ্তারের অভিযান চালায় কোতয়ালী থানা ও জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাতদল এলোপাতাড়ি গুলি বর্ষণ করে পুলিশকে লক্ষ্য করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পুলিশ ও ডাকাত দলের মধ্যে প্রায় ২৫ রাউন্ড গুলি বর্ষণ হয়। এসময় ডাকাতদলের ইমন (৪০) ও জাহাঙ্গীর (২৮) নামের ২ সদস্য গুলিবিদ্ধ এবং তিন পুলিশ সদস্য আহত হয়।

আহত পুলিশ সদস্য এবং গুলিবিদ্ধ ২ ডাকাতকে তাৎক্ষণিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ২ ডাকাতকে মৃত ঘোষণা করেন।

আহত ৩ পুলিশ সদস্য ( ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহীন কাদির, এএসআই জহুরুল এবং ডিবি পুলিশের কনস্টেবল মোল্লা আব্দুর সবুর)কে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে এক‌টি সচল এল‌জি, পাচঁ রাউন্ড ফায়ারকৃত গু‌লির খোসা, দুই‌টি রামদা, এক‌টি ছু‌রি এবং এক‌টি তালা কাটার কার্টার উদ্ধার করা হয়। নিহত ডাকাতদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি মামলাসহ ৭-৮‌টি মামলা রয়েছে। পলাতক বাকি ডাকাতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ডিবি পুলিশের এলআইসি টিমের এসআই পরিমল দাস।  সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়