শিরোনাম
◈ বাংলা কিউআরের অপব্যবহার: অবৈধভাবে ক্যাশআউট সুবিধা দিচ্ছে মার্চেন্টরা, ঝুঁকিতে ২০ লাখ এজেন্ট! ◈ রিকন্ডিশনড ইভি আমদানিতে নিষেধাজ্ঞা, ব্যাটারি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক তুঙ্গে! ◈ মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা, মূল্যায়ন পদ্ধতি বদলানোর দাবি ◈ কান্তাসের বহর থেকে বিদায় নিচ্ছে এ৩৮০, সুপারজাম্বো যুগেরও কি অবসান? ◈ হ‌্যা‌রি কেইনের গোলে জয়ে ফিরলো বায়ার্ন মিউনিখ ◈ যুক্তরাষ্ট্রে উৎপাদন নিয়ে উদ্বেগ, বিশ্ববাজারে বাড়ল তুলার দাম ◈ লেভান্তের মা‌ঠে বার্সেলোনার স্ব‌স্তির জয় ◈ দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, বিমানবন্দরে নেমে যা বললেন ◈ জর্ডানকে আবা‌রো  হারালো বাংলাদেশ, আলপির জোড়া গোল ◈ হঠাৎ সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫৪ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন নৌবাহিনী

ইসমাঈল হুসাইন ইমু: বৃহস্পতিবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত দিনে বাংলাদেশ সেনাবাহিনীকে ৬-৩ গোলে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা জয় করে নৌবাহিনী। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হিসেবে নৌবাহিনী দলের এম মঈনুল ইসলাম কৌশিক এবং সর্বোচ্চ ৫টি গোল করে একই দলের মাহবুবুর রহমান টুর্নামেন্টের সেরা গোলদাতা হিসেবে বিবেচিত হন।

গত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় বাংলাদেশ সেনা, নৌ, বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ ৬ পয়েন্ট অর্জনকারী বাংলাদেশ নৌবাহিনী ও ৪ পয়েন্ট অর্জনকারী সেনাবাহিনীর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় হকি ফেডারেশনের পদস্থ কর্মকর্তাবৃন্দ ও উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ