স্পোর্টস ডেস্ক : লাল বলের ক্রিকেটে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। সম্প্রতি ইংল্যান্ডে গিয়ে তারা চুনকাম হয়েছে। তিনটি ম্যাচই খারাপ ভাবে হেরেছে। তবু সেই দলের হয়েই খেলতে মরিয়া শাহিন আফ্রিদি। ঘরোয়া ক্রিকেট খেলার ফাঁকে জানিয়েছেন, টেস্ট দলে ফেরার জন্য তর সইছে না তাঁর। তার জন্য বাড়তি পরিশ্রম করতেও রাজি তিনি।
২০১৮-য় টেস্ট অভিষেক হয়েছিল শাহিনের। তিনি ৩৪টি ম্যাচে ১২৬টি উইকেটও নিয়েছেন। কিন্তু সাম্প্রতিক কালে ফর্মের কারণে দলে জায়গা পাচ্ছেন না। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে জাতীয় দলে ফিরতে চাইছেন তিনি।
আইসিসি-র ওয়েবসাইটে শাহিন বলেছেন, “লাল বলের ক্রিকেট আমার প্রথম প্রাধান্য। বরাবরের পছন্দের ফরম্যাট। আন্তর্জাতিক ক্রিকেট খেলার কারণে ঘরোয়া ক্রিকেট অনেক দিন খেলতে পারিনি। তবে গত দু’মাসে খুব একটা ক্রিকেট খেলা হয়নি। ঘরোয়া ক্রিকেটের সুবাদে আবার লাল বলের ক্রিকেটে খেলার সুযোগ এসে গেলো।
শাহিন এখন পাকিস্তানের সাদা বলের অধিনায়ক। ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ় রয়েছে এর পর। তবে আপাতত লাল বলের ক্রিকেট নিয়েই ভাবতে চান শাহিন। তাঁর কথায়, “বড় ভাই রিয়াজ় আফ্রিদির থেকে অনেক কিছু শিখেছি।
কারণ ও প্রচুর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছে। লম্বা ফরম্যাটে যত বেশি মাঠে থাকবেন তত আপনার আত্মবিশ্বাস বাড়বে। নিজের লাইন এবং লেংথ ঠিক রাখতে পারবেন। টেস্ট ক্রিকেটে যে ভাবে বল করি, সে ভাবেই লাল বলের ক্রিকেটে বল করার চেষ্টা করছি।